ভারতের ইতিহাসে বিভিন্ন রাজবংশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রাচীন থেকে মধ্যযুগ পর্যন্ত মৌর্য, গুপ্ত, পাল, সেন, চোল, মুঘল, লোদীসহ বহু রাজবংশ ভারতীয় সভ্যতা ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেমন WBCS, SSC, Railway, Primary TET, KP এবং অন্যান্য চাকরির পরীক্ষায় “বিভিন্ন রাজবংশ ও তাদের প্রতিষ্ঠাতা” বিষয় থেকে প্রায়ই প্রশ্ন আসে। তাই পরীক্ষার্থীদের জন্য ভারতের বিভিন্ন রাজবংশের তালিকা ও প্রতিষ্ঠাতাদের নাম জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই আর্টিকেলে আমরা সহজ ভাষায় Indian dynasties and their founders in Bengali বিষয়টি আলোচনা করেছি। এখানে আপনি ভারতের বিভিন্ন রাজবংশের তালিকা, তাদের প্রতিষ্ঠাতার নাম এবং গুরুত্বপূর্ণ তথ্য একসাথে পেয়ে যাবেন। যারা Competitive exam notes in Bengali খুঁজছেন, তাদের জন্য এই নোটস বিশেষভাবে উপকারী হবে।
বিভিন্ন রাজবংশ ও তাদের প্রতিষ্ঠাতার তালিকা Free ( Indian Dynasties and Their Founders in Bengali)
উত্তর: সিংবিষ্ণু।
লোদী রাজবংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: বাহলোল লোদী।
বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কারা ছিলেন?
উত্তর: হরিহর এবং বুক্কা।
চোল রাজবংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: বিজয়ালয়।
রাষ্ট্রকূট রাজবংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: দন্তিদুর্গ।
মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্য।
সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: সিমুক সাতবাহন।
শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: শিশুনাগ।
কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: কুজুল কদফিসেস।
মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: বাবর।
তুঘলক রাজবংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: গিয়াসউদ্দিন তুঘলক।
নন্দ রাজবংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: মহাপদ্ম নন্দ।
সেন রাজবংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: হেমন্ত সেন।
দাস বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: কুতুবউদ্দিন আইবক।
খিলজি রাজবংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: জালালউদ্দিন ফিরোজ খলজি।
সৈয়দ রাজবংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: খিজর খাঁন।
পাল রাজবংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: গোপাল।
গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: শ্রীগুপ্ত।


